প্রভাত রিপোর্ট : সহসা বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন নবনিযুক্ত এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, এগুলোর দাম নির্ধারণের একটি প্রক্রিয়া রয়েছে। এরসঙ্গে যুক্ত ডিস্ট্রিবিউটর বা এনটিটি যদি দাম বাড়াতে চায় তাহলে নির্ধারিত একটি প্রক্রিয়া রয়েছে। এ প্রক্রিয়া অনুসরণ করা হবে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতা নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বন্যার্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জালাল আহমেদ। এসময় সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন।
এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, অনেকগুলো কুইক রেন্টাল একাধিকবার নবায়ন করা হয়েছে। কুইক রেন্টালগুলো করা হয়েছিল প্রথমে তিন বছরের জন্য। এরপর অনেকগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। সবগুলোর ক্ষেত্রে হয়তো পুনরায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। কুইক রেন্টালের মূল্য পরবর্তী চুক্তিগুলোতে খুব একটি কমেনি। এ বিষয়টিও পরীক্ষা করা হবে বলে আমার বিশ্বাস।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর আইনি ক্ষমতা দেয়া ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। পরে বিইআরসি থেকে আইন সংশোধনের মাধ্যমে ক্ষমতাটি মন্ত্রণালয়ের হাতে নিয়ে নেওয়া হয়েছিল। এরইমধ্যে জ্বালানি উপদেষ্টা বলেছেন, এ ক্ষমতাটি রহিত করা হয়েছে। এখন আইন সংশোধনের মাধ্যমে পুনরায় এটি বিইআরসিতে ফেরত দেওয়া হচ্ছে। বিইআরসি এখন পূর্ণ ক্ষমতা নিয়েই কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি এজাজ আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক জাহানারা খাতুন, অধ্যাপক ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, সুপ্রিম কোর্টের আইনজীবী নিগার সুলতানা, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, শিক্ষার্থী আলভিনা আহমেদ প্রমুখ।
সকালে খালি পেটে দুধ পান করলে শরীরে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সরবরাহ হয়। এটি পেশি ও হাড়ের সুস্থতায় সহায়তা করতে পারে। তবে ল্যাকটোজ অসহিষ্ণু ব্যক্তিদের গ্যাস, পেট ফাঁপা ও ডায়রিয়া হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণকারীদেরও খাদ্যাভ্যাসের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।