রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : দুশ্চিন্তায় বানভাসিরা

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৪   ০৯:০১ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় ডুবেছে কুমিল্লা জেলা। বেশ কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ এই বন্যার কবলে পড়েছে কুমিল্লাবাসী। বন্যার মাঝেও থেমে নেই বৃষ্টি। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে জেলার সবগুলো অঞ্চলে। 
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও আকাশে মেঘের কারণে এই  বৃষ্টি পড়ছে। তবে যে পরিমাণ বৃষ্টি পড়ছে সেটি মিটার স্কেলের হিসেবে যোগ্য নয়। বৃষ্টির সঙ্গে হালকা-মাঝারি আকারের ঠান্ডা বাতাসও প্রবাহিত হচ্ছে। 
কুমিল্লা আবহাওয়া গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অপরদিকে, জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলাই বানের পানিতে আবদ্ধ। উজানের পানি আসা বন্ধ না হওয়ায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে বসতভিটা। বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে উঠছেন মানুষ। 
জেলার বন্যাকবলিত বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ এলাকায় রাস্তাঘাট চেনার কোনো উপায় নেই। কোনো কোনো সড়কে কোমরসমান পানি, আবার কোনোটিতে হাঁটুসমান। ঘরবাড়ির অর্ধেক পর্যন্ত ডুবেছে কিছু কিছু এলাকায়। কারও কারও ঘরে আবার খাট পর্যন্ত পানি উঠেছে। 
বানের পানিতে বাস্তুহারা হয়ে অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠলেও বেশকিছু মানুষকে উঁচুস্থানে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষদের দুর্ভোগের অন্ত নেই। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে বন্যার পানি আরও বৃদ্ধি পেতে পারে, এই শঙ্কায় জেলার লাখ লাখ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন। 
মোসলেম উদ্দিন নামের এক বানভাসি বলেন, জীবনে এত পানি কখনও দেখিনি। ঘরের অর্ধেক ডুবে আছে পানিতে। এখন আবার বৃষ্টিও পড়ছে। এমন ভয়াবহ অভিজ্ঞতার সামনে কখনও পড়িনি। 
বুড়িচংয়ের বলরামপুর এলাকার কাজল মিস্ত্রি নামের এক বানভাসি বলেন, আমরা যারা নিন্মআয়ের মানুষ আমাদের দুর্গতির শেষ নেই। পরিবার নিয়ে একটা আশ্রয়কেন্দ্রে উঠেছিলাম। এখন বাড়িটি দেখতে যাচ্ছি। কোনোরকমে বাঁশের খুঁটি দিয়ে ঠেস দিয়ে বসতঘরটি আটকে রেখেছিলাম। পানি যেভাবে বাড়ছে তাতে কখন ঘরটা ভেসে যায়, সেই দুশ্চিন্তায় আছি। তারপর বৃষ্টিও পড়ছে। সহজে পানি কমার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। 
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গোমতীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমলেও নতুন নতুন এলাকায় পানির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। 
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। আমরা এখনও খুব ঝুঁকির মধ্যে আছি। নদীর পাড় ভেজা থাকা, উজান থেকে নেমে আসা পানি বন্ধ না হওয়া এবং বৃষ্টি পড়ার বিষয়গুলো আমাদের দুশ্চিন্তা কমাচ্ছে না। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।