রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যামুক্ত খাগড়াছড়ি : রয়ে গেছে ক্ষতচিহ্ন

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৪   ০৮:৫৯ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার নদ-নদীর পানি নেমে যাওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যামুক্ত হয়েছে জেলার বাসিন্দারা। গতকাল  সোমবার  রাতে সব শেষ দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে পানি নেমে যাওয়ায় এ বছরের চতুর্থদফার বন্যা থেকে মুক্ত হয়েছে এই জেলার বাসিন্দারা। তবে রয়ে গেছে ক্ষতচিহ্ন।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেরুং এলাকার পানি নেমে যাওয়ায় উপজেলার আর কোথাও পানিবন্দি নেই কোনো পরিবার। এবার বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সড়ক অবকাঠামো, বাড়িঘর, আসবাবপত্রের পাশাপাশি পুকুর, খামার ও কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্যায় সব খুইয়েছেন, এমন লোকের সংখ্যা বেড়েছে। কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়েছে খাগড়াছড়ি সদরের মেহেদী বাগ, উত্তর এবং দক্ষিণ গঞ্জপাড়া, গোলাবাড়ি হেডম্যান পাড়া এলাকার বেশ কয়েকজনের।  মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এবং গোমতী ইউনিয়নের নিচু এলাকার বেশ কয়েকটি পরিবারে মাটির তৈরি ঘর ভেঙে গেছে। এ ছাড়াও আমতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিচু এলাকার বেশ কিছু পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে। 
অতিরিক্ত পানি হওয়ায় দীঘিনালার মেরুং ইউনিয়নের হাজাছড়া, ২নং এবং ৩নং কলোনি এলাকার অধিকাংশ মানুষের ঘরের নিত্য ব্যবহারের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এ ছাড়া রামগড়ের সোনাইপুল এলাকায় বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধ থৈয়ংগ মারমা জানান, বন্যার পানিতে বসতঘর ভেঙে গেছে। পানিতে ঘরের সব আসবাবপত্র ভেসে গেছে। মাথা গোঁজবার ঠাঁই না থাকায় স্ত্রী নিয়ে উঠেছেন পাশের বাসায়। 
পৌর এলাকার শান্তি নগরের বাসিন্দা সুমন চন্দ্র দে জানান, তিনি স্ত্রী সন্তান নিয়ে পাশের বাসায় উঠেছেন। পানির তোড়ে বসতঘর ভেঙে নিয়ে গেছে। ঘরের কোনো আসবাবপত্র রক্ষা করতে পারেননি তিনি। 
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বন্যার শুরু থেকেই জেলা প্রশাসন বন্যার্তদের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করেছে। প্রতিটি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণসহ আটকেপড়াদের উদ্ধারে জেলা প্রশাসনের সব কর্মকর্তারা উপস্থিত থেকে কাজ করেছেন। বন্যার পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।