রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৪   ০৮:৪৩ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস  : বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো।  এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নারী দলের নেতৃত্ব পেয়েছেন বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। তারকা ক্রিকেটার নিদা দারের স্থলাভিষিক্ত হবেন তিনি।  
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে পিসিবি বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি মহিলা জাতীয় নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে নেয়া হয়েছে। 
২২ বছর বয়সী ফাতিমা পাকিস্তানের হয়ে ৪১ ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগে পাকিস্তানের উদীয়মান এবং ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ ডিসেম্বরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের ম্যাচেও দলের নেতৃত্বে ছিলেন ফাতিমা সানা। 
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেট-রক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।
ভ্রমণ রিজার্ভ: নাজিহা আলভি (উইকেট-রক্ষক)।  নন-ট্রাভেলিং রিজার্ভ: রামিন শামীম এবং উম্মে-ই-হানি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।