রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইন হাতে উষ্ণতা ছড়াচ্ছেন সোহিনী!

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৮:৫৫ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : পর্দায় বাঙালি বেশভূষা। পরনে শাড়ি, হাতে চুড়ি। বাংলা সিরিয়ালের যেন সেই আদর্শ, সরল বউমা! কিন্তু তার পর্দার চরিত্র ও বাস্তব জীবন যেন পয়সার এপিঠ-ওপিঠ। বলছি ভারতের বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সোহিনী গুহ রায়ের কথা। সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে বললে, তিন বছরের বিয়ে ভেঙেছে তার! এরই মধ্যে বন্ধুদের নিয়ে মালদ্বীপে সময় কাটাচ্ছেন তিনি। সেখানেই বাংলা সিরিয়ালের আর্দশ বউমা থেকে রীতিমতো পরিণত হলেন বিকিনি কন্যায়! ছড়িয়ে দিলেন উষ্ণতা! মালদ্বীপ থেকে সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন সোহিনী। দেখা যায়, অভিনেত্রীর হাতে ওয়াইনের গ্লাস। পরনে সাদা বিকিনির ওপর বুকচেরা ট্রান্সপারেন্ট শার্ট। মাথায় টুপি পরে নিজের বিচ ফ্যাশন কমপ্লিট করেছেন সোহিনী। স্নানপোশাকে উন্মুক্ত তার ধবধবে শরীর। মাখন শরীরের উপর সূর্যের আলোর ঝলকানি। সঙ্গেই ছবিতে চোখ আটকে গেল অনুরাগীদের। আপাতত বিচ্ছেদ যন্ত্রণা ভুলে নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন সোহিনী। মালদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য আর স্থানীয় খাবার বেশ উপভোগ করছেন।
স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা মিলেছিল এই অভিনেত্রীর। এছাড়াও আরও কিছু বাংলা সিরিয়ালে কাজ করে ওপারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জানা গেছে, আগামী সোমবার কলকাতায় ফিরবেন সোহিনী। মঙ্গলবার থেকেই যোগ দেবেন দ্বিতীয় বসন্তর শ্যুটিংয়ে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।