রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ০৩:২৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনসহ ৩ দফা দাবিতে অবরোধের কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।

তিনি বলেন, ন্যূনতম মজুরিসহ ৩ দফা দাবিতে বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সেখানে জড়ো হন। প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থানের পর বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় পরে প্রায় এক ঘণ্টা গাড়ির ধীরগতি ছিল। তবে বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।