২৪ঘন্টা অনলাইন: রাজধানীর বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
(১৭ নভেম্বর সকাল ৭টার দিকে বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা গেছে, বারিধারার রোড নম্বর ৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
