সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি। স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
২৪ঘন্টা অনলাইন: সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি। স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ চলছে। পশ্চিম কোরদোফান এলাকায় সেনাবাহিনীর পাল্টা অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। ত্রাণকর্মীদের হিসাবে, এ যুদ্ধে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছর শিশুদের হতাহতের দুই-তৃতীয়াংশের জন্যও দায়ী এসব হামলা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।