রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৬   ০৫:৩৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও মন্ত্রিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার মধ্যে রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানান তিনি।

মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’

মূলত এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই মেঘনা আলমের এই মন্তব্য।

রোববার বিকেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

পরবর্তী সময়ে আরেকটি পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন তিনি।

আসিফ মাহমুদের এমন মন্তব্যের রেশ ধরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন মেঘনা আলম। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এবার দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাওয়ার মন্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।