রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৬   ০৫:৩৩ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ঘটনাটি ঘটার সময় বুঝতেই পারেননি তার সঙ্গে কী ঘটেছে। কারণ, পরিচালক তাকে শারীরিকভাবে স্পর্শ করেননি।

২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। বহু বছর পর মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ বুঝতে পারেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা। জানান, ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলছিল। সেখানেই পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন বা শরীরে হাত দেওয়া নয়। কারও অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমেও হেনস্তার শিকার হতে পারেন একজন নারী। অর্থাৎ, শারীরিক স্পর্শ না থাকলেও কোনো ব্যক্তির আচরণ যৌন হেনস্তার পর্যায়ে পড়তে পারে।

তবে পরিচালকের ঠিক কী ধরনের আচরণের মুখে পড়েছিলেন, তা বিস্তারিত জানাননি স্বরা। তবে মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব বুঝতে পারেন তিনি। তখনই উপলব্ধি করেন, সেটিও ছিল যৌন হেনস্তা। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’

স্বরা জানান, ওই সময় অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। বয়সও ছিল কম। নিজের কোনো ব্যক্তিগত টিম ছিল না, ইন্ডাস্ট্রিতেও তেমন পরিচিতি তৈরি হয়নি। এমন কাউকেও পাশে পাননি, যার কাছে সহজে সাহায্য চাইতে পারেন। গুরুত্বপূর্ণ একটি সিনেমার কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থাও ছিল না তার। সব মিলিয়ে নিজেকে অসহায় মনে হয়েছিল।

তবে ওই সময় পাশে দাঁড়িয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। তাকে পুরো ঘটনা খুলে বলেছিলেন স্বরা। অভিনেত্রীর দাবি, নির্বাহী প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।