রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে ডুবল খুলনা শহর, ভোগান্তিতে মানুষ

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৮:৩৩ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, খুলনা : ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহরের রাস্তাঘাট। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল রবিবার ভোর থেকেই ভারী বর্ষণ শুরু হয়। এর আগে, গত শনিবার রাতেও বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনায় শনিবার দিবাগত রাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর খালিশপুর মুজগুন্নি মহাসড়ক, বাস্তহারা কলোনি, রায়েরমহল, কেডিএ অ্যাভিনিউ,  সাতরাস্তা, রয়েল চত্বর, বাইতিপাড়া, মৌলভীপাড়া টিভিবাউন্ডারী রোড, পিটিআই মোড়, রূপসাসহ বেশকিছু নি¤œাঞ্চল তলিয়ে গেছে। এদিকে, সড়কে জলাবদ্ধতা থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। সড়কে যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  
সরজমিনে দেখা যায়, নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকায় সড়ক তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়ে চালকরা। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়েছে। অনেক গাড়ি ঠেলে নিয়েও যেতে দেখা যায়। ফুটপাত দিয়েও অনেককে হালকা যানবাহন চালাতে দেখা যায়। 
ভ্যানচালক শাহজাহান বলেন, ভোর থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে খুলনা শহরের অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। ভ্যানভর্তি কাঠ নিয়ে আসছি। পানিতে ভ্যান চালাতে পারছি না, এ জন্য ঠেলে নিয়ে যাচ্ছি। খুবই কষ্ট হচ্ছে। নগরীর মাওলাবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা মো. নাজমুল বলেন, বৃষ্টিতে পানির জন্য আমরা বাসা থেকে রাস্তায় বের হতে পারছি না। চাকুরি করি, সেখানেও যেতে পারছি না। চলাচলে অনেক সমস্যা হচ্ছে।
নগরীর রায়েরমহল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, নগরীর মুজগুন্নি, পুলিশ লাইন, রায়ের মহলসহ বয়রা এলাকায় সড়কে অনেক পানি জমেছে। সেইসঙ্গে বাসাবাড়িতেও পানি প্রবেশ করছে। চলাচলে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।    

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।