রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
মুম্বইয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী বিলাল গবেষণার সূত্রে ব্রিটেনে ছিলেন। তদন্তে ৭০ জনের বেশি নাবালিকার ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে। পুলিশের ধারণা, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

অনলাইন প্রতারণায় ভারতীয় গবেষকের ৩০ বছরের কারাদণ্ড

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১১:০২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ব্রিটেনে সমাজমাধ্যমে ভুয়া পরিচয়ে শিশু-কিশোরীদের যৌন নির্যাতনের দায়ে ভারতীয় গবেষক বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মুম্বইয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী বিলাল গবেষণার সূত্রে ব্রিটেনে ছিলেন। তদন্তে ৭০ জনের বেশি নাবালিকার ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে। পুলিশের ধারণা, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বিবিসির বরাতে জানা যায়, শুনানি শেষে বিচারক স্টিফেন এভারেট বিলালকে 'অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি' আখ্যা দেন। তিনি বলেন, সমাজমাধ্যমের অপব্যবহার করে বিলাল শিশুদের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছেন, তাই তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। রায়ে আরও শর্ত রয়েছে: ২০ বছর কারাভোগ শেষ না হওয়া পর্যন্ত তিনি প্যারোলের আবেদন করতে পারবেন না।

বিলাল প্রথমে ব্রিটেনের চেস্টারে এবং পরে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে গবেষণা করছিলেন। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত তিনি স্ন্যাপচ্যাট, রোবলক্স, উইঙ্ক ও উইজ়ের মতো প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। সেখানে এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোরের ছবি ব্যবহার করে 'রিস' নামে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খোলেন। এই পরিচয়ে ১০ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

তদন্তে দেখা যায়, আস্থা অর্জনের পর তিনি মেয়েদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও পাঠাতে বাধ্য করতেন। কেউ রাজি না হলে সেসব ছবি তাদের পরিবার ও বন্ধুদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে বন্ধুদের কাছে ওই ছবি পাঠিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

২০২১ সালের নভেম্বরে এক ভুক্তভোগী ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ জানালে ঘটনার জট খুলতে শুরু করে। পরে ব্রিটেনের ২৮টি পুলিশ বাহিনী যৌথভাবে তদন্তে নামে এবং একের পর এক ভুক্তভোগীর তথ্য বেরিয়ে আসে। পরিস্থিতি প্রতিকূল দেখে বিলাল ব্রিটেন ছেড়ে চলে যান। তবে পরে ব্রিটেনে ফেরার সময় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।