রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে রহস্যময় ঘটনা, আতঙ্কিত শ্রুতি হাসান

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১২:৪৭ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের বাড়িতে ঘটে এক রহস্যময় ঘটনা। তার মুম্বাইয়ের বাড়িতে রাখা একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নাকি নিজে থেকেই জায়গা বদলাত! এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা পৌঁছায়, শেষ পর্যন্ত আতঙ্কে ম্যানিকুইনটি খুলে ফেলতে বাধ্য হন তিনি। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য, কোনো কোনো জায়গার অস্বাভাবিক শক্তি বা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতেন তিনি।

সেই বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন শ্রুতি। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন।

কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। শ্রুতির দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি তার কাছে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। তার কথায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’

এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে লবণ নিয়েও কিছু আচার পালন করেন তিনি। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। শ্রুতির দাবি, এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

একই সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন অভিনেত্রী। তার ভাষ্য, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার তেমন চল ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তার নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।