রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, সাত কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১১:৫৫ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের অবসান হচ্ছে না। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলন রোববারে গড়িয়েছে। সড়ক অবরোধ করায় দেখা দিয়েছে যানজট। এরই মধ্যে কালিয়াকৈরের ৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিন (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফুটপাতে কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানা। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডের নামও রয়েছে। কারখানা বন্ধের খবরে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হাজারো শ্রমিক।

কারখানা বন্ধের মধ্যেও শ্রমিক অসন্তোষ থেমে নেই। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে এলেও তার যথাযথ সমাধান হয়নি। এর মধ্যে কারখানা বন্ধ ঘোষণা করায় তাদের কর্মসংস্থান ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শ্রমিকরা কারখানা চালু রাখা, বেতন বৃদ্ধি এবং কর্মপরিবেশ স্বাভাবিক করার দাবি জানান।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় নতুন করে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মৌচাক ও সফিপুর এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের পাশাপাশি চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিক অসন্তোষের মধ্যে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের বিষয়টি শিল্প পুলিশ পর্যবেক্ষণ করছে। আজও কয়েকটি কারখানার শ্রমিক হঠাৎ করে সড়কে নেমে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বন্ধ হওয়া কারখানাগুলোর নোটিশ এখনো সবগুলো আমাদের হাতে পৌঁছায়নি। নোটিশগুলো হাতে পেলে কোন কোন কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

শ্রমিক অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।