রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতে বিপক্ষে মাঠে নামছে ভুটান

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০২:০৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটান। ২০০৮ সালের পর এই প্রথম দক্ষিণ এশিয়ার ফুটবলের শেষ চারে জায়গা করে নিয়েছে ‘ড্রাগন বয়েজ’ খ্যাত দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের সামনে পাহাড়সমান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে শক্তিশালী ভারত। তবে কঠিন এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ভুটান কোচ গ্যারি মাইকেল ফিলিপস।

আজ (শনিবার) প্রথম সেমিফাইনালে বেলা ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ভুটান। পল্টনের জাতীয় স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

ভুটান এই আসরে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে শুরু করে। এরপর শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে। মূল্যবান সেই ১ পয়েন্টই তাদের সেমিফাইনালে তুলেছে। কেননা শ্রীলঙ্কা তাদের গ্রু পর্বের শেষ খেলায় স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে ৪-০ গোলে হেরে।

ভুটান দলের কোচ জানালেন, দেশের ফুটবল পরিবার এবং খেলোয়াড়দের জন্য এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি সময়। সেমিফাইনালে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোচ বলেন, আমরা কেবল সেমিফাইনালে এসেই থেমে থাকতে চাই না। আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটিতে নামছি এবং আমরা জিততে চাই। ফাইনালে উঠতে পারলে তা হবে ভুটানি ফুটবলের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

অবশ্য দলের ইনজুরি সমস্যা কিছুটা হলেও চিন্তায় রাখছে কোচকে। তিনি জানান, স্কোয়াডের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট রয়েছে। তবে শনিবার ম্যাচের আগেই তারা ফিট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আগের তিনটি দেখাতেই জিতেছে ভারত এবং রেকর্ডটি আরও সমৃদ্ধ করার দিক থেকে কাল তারাই ফেভারিট। তবে ভুটানও সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে।

প্রতিপক্ষ হিসেবে ভারতের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ভুটান কোচ গ্যারি ফিলিপস বলেন, ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং ফুটবলে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। ভারতের জনসংখ্যা যেখানে দেড় শ কোটির কাছাকাছি, সেখানে ভুটানের জনসংখ্যা মাত্র আট লাখের মতো। জনসংখ্যা, ফুটবল সংস্কৃতি এবং অভিজ্ঞতার দিক থেকে বিশাল পার্থক্য তো রয়েছেই। তবে এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ এবং আমরা বড় চ্যালেঞ্জের মুখেই নামছি।

২০০৮ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় দলের ওপর কিছুটা চাপ তো থাকাই স্বাভাবিক। এ প্রসঙ্গে কোচ যোগ করেন, চাপ কীভাবে সামলাতে হয়, সেটিও খেলারই অংশ। খেলোয়াড়দের জন্য নিজেদের মেলে ধরার এবং ক্যারিয়ার গড়ার এটি দারুণ সুযোগ। তারা ভালো করলে অন্য দেশের বড় দলগুলোর নজরে আসবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।