রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
১৪ নভেম্বর রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। একই দিন দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে ভারত ও ভুটানের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ।

গোলের গেরো খুলল, এবার অপেক্ষা শিরোপার

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০২:০৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: মোয়াজ্জেম হোসেন রাসেল: ২০০৩ সালের পর আর সাফ ফুটবলের শিরোপা জেতেনি বাংলাদেশ। প্রায় দুই যুগ পর খরা কাটিয়ে আরেকটি ট্রফি জয়ের হাতছানি সামনে। ভুটানের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয়ের পর কিছুটা হতাশা ছিল। তবে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদদের মতো তারকারা দলে যোগ দেওয়ায় বদলে যায় চিত্র। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের দল।

বুধবার রাতে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ খেলে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই সামিত সোমের গোলে এগিয়ে যায় দল। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪তম মিনিটে) দুর্দান্ত এক গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী। বাঁ দিক থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত লঙ্কানদের জালে চার গোল দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৪ নভেম্বর রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। একই দিন দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে ভারত ও ভুটানের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ।

শ্রীলঙ্কা ম্যাচের জয়ের আনন্দের মাঝেও বড় ধাক্কা খেয়েছে দল। ম্যাচের ৮১ মিনিটে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন ডিফেন্ডার সাদ উদ্দিন। হাসপাতালে পরীক্ষার পর তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। ফলে চলতি সাফ থেকে ছিটকে গেছেন তিনি, যা কোচ থমাস ডুলির কপালে নতুন চিন্তার ভাঁজ ফেলেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ভুটানের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দে ফিরেছে দল। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি মাঝমাঠের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন গোলের জন্য হাঁপিয়ে থাকা দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করে আত্মবিশ্বাসী। এখন কোটি বাঙালির চোখ কেবল ২৩ বছরের শিরোপা খরা ঘুচানোর দিকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।