রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০২:০৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

শুরু হয়েছে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালেতে। আয়োজনের শুরু থেকেই নজরকাড়া লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছেন মাহি। সামাজিক মাধ্যমে ফটোশুটের একগুচ্ছ ছবি একের পর প্রকাশ করে ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন তিনি।

এবার মাহিকে দেখা গেল সমুদ্রপাড়ের মনোরম পটভূমিতে। পরনে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন; ফুল স্লিভের এই আকর্ষণীয় গাউনের কোমরের অংশে রয়েছে পাথরের কারুকাজ। তার গায়ে শোভা পাচ্ছে ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।

এ সময় আরও ৪ দেশের সুন্দরীদের সঙ্গেও ফ্রেমবন্দি হতে দেখা যায় মাহিকে। এর মধ্যে রয়েছেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। তারা সকলেই নিজ নিজ দেশের সেরা সুন্দরী।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে এরই মধ্যে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন মাহি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বররাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। এবার মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের বড় কোনো সাফল্য আসবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশবাসী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।