রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। সমুদ্রসৈকতে হলুদ গাউনে চার দেশের সুন্দরীর সঙ্গে ফটোশুট করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। প্রতিযোগিতার ফ্যান ভোটিংয়েও বাংলাদেশের মানুষের সমর্থন চেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

হলুদ গাউনে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০১:৩২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের উপস্থিতি আরও উজ্জ্বল করে তুলতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হিসেবে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। প্রতিযোগিতার বিভিন্ন আনুষ্ঠানিকতায় নজরকাড়া সাজ ও সাবলীল উপস্থিতিতে ইতোমধ্যে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী ও মডেল।

সম্প্রতি সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে নতুন এক ফটোশুটে অংশ নেন মাহি। প্রকাশিত ছবিতে তাঁকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের ফ্লোর-লেংথ গাউনে। ফুলহাতা পোশাকটির কোমরজুড়ে রয়েছে পাথরের নান্দনিক কারুকাজ। আর কাঁধে থাকা ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ তাঁর আন্তর্জাতিক পরিচয়কে আরও স্পষ্ট করেছে।

তবে এই ফটোশুটে শুধু বাংলাদেশের প্রতিনিধিই নন, ছিলেন আরও চার দেশের প্রতিযোগী। একই ফ্রেমে মাহির সঙ্গে দেখা গেছে মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোনকে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তাঁর এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করে মাহি লিখেছেন, মিস ইউনিভার্সের এই বিশেষ ফটোশুট তাঁর কাছে দারুণ এক অভিজ্ঞতা। প্রতিটি মুহূর্ত, ফ্রেম ও নতুন অভিজ্ঞতাকে স্মরণীয় উল্লেখ করে এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এদিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি শুরু হয়েছে ফ্যান ভোটিং পর্ব। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি। তাঁর প্রত্যাশা, দেশের মানুষের ভালোবাসা ও অংশগ্রহণ তাঁকে প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো অনুষ্ঠানে গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট পরিয়ে দেন। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে বসবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এখন মাহির প্রস্তুতি, পারফরম্যান্স ও ফ্যান ভোটিংয়ের ফলাফলের দিকে তাকিয়ে দেশের সৌন্দর্যপ্রেমীরা। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর হাত ধরে নতুন কোনো অর্জন আসবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।