রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইরান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ট্রাম্প আপাতত অর্থনৈতিক চাপ ও অবরোধ অব্যাহত রাখতে আগ্রহী।

ইরান ইস্যুতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৬   ১০:৫০ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। তাঁর এই সফরকে ঘিরে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে পৌঁছান গোফম্যান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

এ ছাড়া মিয়ামিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মোসাদপ্রধানের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের নীতিগত অবস্থানে গুরুত্বপূর্ণ পার্থক্যের মধ্যেই গোফম্যানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। অন্যদিকে ট্রাম্প আপাতত সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পর্যায়েও আলোচনা চলছে। বৃহস্পতিবার নেতানিয়াহু দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত গাদি আইজেনকোটের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তাঁকে ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠক শেষে আইজেনকোট জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলা চালানোর কোনো কারণ তিনি দেখছেন না।

সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক আলোচনার মধ্যে কোন পথ বেছে নেবে ওয়াশিংটন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর বাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।