ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। তবে ইরানের হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন তিনি। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, গোয়েন্দা সংস্থার নির্দেশনা মেনেই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও অবরোধ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
২৪ঘন্টা অনলাইন: ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির অভিযোগের পর নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এমন পরিস্থিতিতেও ভীত নন বলে জানিয়েছেন তিনি।
১৩ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা পরিস্থিতি ও ইরানের হুমকি নিয়ে কথা বলেন বেসেন্ট।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি কেন ভয় পাবেন, সেই প্রশ্নও তোলেন মার্কিন অর্থমন্ত্রী।
তবে ইরানকে কোণঠাসা হয়ে পড়া পশুর মতো আচরণকারী হিসেবে বর্ণনা করেন তিনি। বেসেন্ট জানান, গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুসরণ করেই নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন।
নিজের নিরাপত্তা ঝুঁকির পেছনে সংবাদমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন বেসেন্ট। তাঁর অভিযোগ, ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল তাঁর জর্জটাউনের বাড়ির ওপরের দৃশ্যের একটি ছবি প্রকাশ করেছিল। এতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ে। এ ধরনের ছবি প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়ানোর কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্কট বেসেন্ট। ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ এবং স্থলপথে অবরোধ আরোপের প্রচেষ্টায় তাঁর ভূমিকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যে মার্কিন অর্থমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।