রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
২৪ঘন্টা অনলাইন: নয় বছর আগের কথা। ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত হয় ‘দেসপাসিতো’ শিরোনামের একটি গান। আর কিছুদিনের মধ্যেই গোটা বিশ্বে তোলপাড় তৈরি করে গানটি। বাংলাদেশেও আলোচনার কেন্দ্রে চলে আসে এটি।...

‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৬   ০৯:৫৩ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: নয় বছর আগের কথা। ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত হয় ‘দেসপাসিতো’ শিরোনামের একটি গান। আর কিছুদিনের মধ্যেই গোটা বিশ্বে তোলপাড় তৈরি করে গানটি। বাংলাদেশেও আলোচনার কেন্দ্রে চলে আসে এটি।

সেই ‘দেসপাসিতো’ গানটি মূলত ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোর। সেখানকার গায়ক লুইস ফন্সি ও র‍্যাপার ড্যাডি ইয়াঙ্কি গেয়েছিলেন এটি। বর্তমানে এই গানের ভিউ ৯ দশমিক ১ বিলিয়ন! মিউজিক ভিডিও হিসেবে এটিই ইউটিউবের সর্বাধিক ভিউর গান।

সেই ‘দেসপাসিতো’ গানের দেশেই এখন অবস্থান করছেন বাংলাদেশি অভিনেত্রী সামিরা খান মাহি। যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে গেছেন। অংশ নিচ্ছেন ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়।

গতকাল থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালতে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিন নীল পোশাকে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন মাহি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন একগুচ্ছ ছবি। তাতে দেখা গেল, ঝলমলে নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউন পরেছেন মাহি। গাউনে রয়েছে গভীর নেকলাইন, করসেট-স্টাইলের ফিটিং এবং আকর্ষণীয় কাটআউট নকশা। সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ফ্লোইং ট্রেইল পোশাকটিতে এনেছে রাজকীয় ও গ্ল্যামারাস লুক।

পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

একটি ছবিতে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গেও ক্যামেরাবন্দী হয়েছেন মাহি। সেসব ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন, সবার চেয়ে মাহিকেই বেশি সুন্দর দেখাচ্ছে। তার জন্য শুভকামনাও জানাচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, মিস ইউনিভার্সের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।