আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলার পীরগাছায় আমন ধান এবং আগাম আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষক। হঠাৎ এমন ক্ষতিতে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ১১ নভেম্বর রাতে ও ১০ নভেম্বর রাতে উপজেলার ৬টি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
২৪ঘন্টা অনলাইন: আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলার পীরগাছায় আমন ধান এবং আগাম আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষক। হঠাৎ এমন ক্ষতিতে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ১১ নভেম্বর রাতে ও ১০ নভেম্বর রাতে উপজেলার ৬টি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
আলাপকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, ঋণের বোঝা আরও বেড়ে গেল। আগামী দিনগুলো কীভাবে চলব তা নিয়ে আমরা চিন্তিত। ধারদেনা করে আগাম আলু লাগিয়েছিলাম। ধানও ঘরে তুলতে পারিনি। উপজেলার তাম্বুলপুর, ছাওলাসহ ৬টি ইউনিয়নের চরাঞ্চলে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আলুরও ক্ষতি হয়েছে।অনেক কৃষক সারা বছরের সংসার খরচের জন্য আমন ধানের ওপর নির্ভরশীল। পাশাপাশি আগাম আলু চাষেও বিনিয়োগ করেছেন অনেকে। ফলে একসঙ্গে দুই ফসলের ক্ষতিতে তাদের দুশ্চিন্তা বেড়েছে।
উপজেলা পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার রাতে যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। বুধবার রাতেও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধান ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। ছাওলার কৃষক ওমর আলী বলেন, ‘দুই দিনের ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কোমর ভেঙে গেছে।’
পারুল ইউনিয়নের কৃষক আক্কাস আলী ও আবু সাঈদ জানান, মঙ্গলবার আর বুধবার রাতে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় তাদের ক্ষেতের পাকা ধান জমিতে লুটিয়ে পড়েছে। কাদায় মাখামাখি হয়েছে অনেক ধান। কোনোভাবেই এসব ধান বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখন তারা কী করবেন দিশা পাচ্ছেন না। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ৫৯ হেক্টর জমির ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।