রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্সে আলো ছড়াচ্ছেন সামিরা খান মাহি

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ০২:১২ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। সম্প্রতি সেখানে পৌঁছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে মাহি বিশ্বমঞ্চে তার নতুন এই অধ্যায়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইংরেজিতে তিনি লেখেন, ‘আর এভাবেই মিস ইউনিভার্সের যাত্রা শুরু হলো! সামনে অপেক্ষা করছে অনেক সুন্দর মুখ, সুন্দর মন এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। আমার কুইনদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।’

গত ৭ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ এর মুকুট জয় করেন সামিরা খান মাহি। গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। মুকুট জয়ের পরদিন, অর্থাৎ ৮ নভেম্বর রাতেই দেশের পতাকা হাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মাহি।

গত ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্সের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় লড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি। এরই মধ্যে উদ্বোধনী প্যারেড ও ফটোশুটে অংশ নিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। গত আসরে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা সেরা ৩০ এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন। এবার সামিরা খান মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ বড় সাফল্য অর্জন করবে—এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।