রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ১২:৪৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকদের সরাতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়, তবে কিছুটা ধীরগতি রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরিসহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাধ্য হয়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়কের অন্য যায়গায় আবারও জড়ো হতে শুরু করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আবারও ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ১১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থায় নিয়েছিলেন এবং জরুনের দিকেও শ্রমিকরা অবস্থান নেওয়া চেষ্টা করেছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।