রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর এ নীতিমালা জারি করা হয়।

কোন শ্রেণিতে কত নম্বরের ভর্তি পরীক্ষা, জানাল শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ০৪:১৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। আর চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য পরীক্ষা হবে ১০০ নম্বরে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রশ্ন থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর এ নীতিমালা জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। এ পরীক্ষা নেওয়া হবে এক ঘণ্টায়। অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্ব থাকবে ভর্তি কমিটির ওপর। প্রশ্নপত্রের মান সংশ্লিষ্ট শ্রেণির উপযোগী হতে হবে। পরীক্ষার প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই অনুসরণ করতে হবে।

পরীক্ষার হলে সুষ্ঠু পরিবেশ ও পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখতে হবে। নকল বা অসদুপায় প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে। লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের কালো কালির কলম ব্যবহার করতে হবে।

নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট ভর্তি কমিটি নির্ধারণ করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা একই দিনে আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।