রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এ পর্বতশৃঙ্গ।...

তেঁতুলিয়ায় দেখা মিলল অপরূপ কাঞ্চনজঙ্ঘার

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ০১:৩৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এ পর্বতশৃঙ্গ। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পাহাড়ের রূপ। মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকরা।

সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।

এদিন ভোরের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। সূর্যের আলো বরফে ঢাকা পর্বতশৃঙ্গে পড়ায় কখনো সোনালি, কখনো শুভ্র আভায় রূপ নেয় পুরো পাহাড়। মহানন্দা নদীর তীর, ডাকবাংলো এলাকা ও আশপাশের বিভিন্ন উন্মুক্ত স্থান থেকে পর্যটকরা উপভোগ করছেন হিমালয়ের এ অপরূপ দৃশ্য।

সকাল ১০টার দিকেও রোদেও আলোয় ঝলমলে ছিল বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার শুভ্র শৃঙ্গ।

কয়েক দিনের বিরতির পর আবারও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় তেঁতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রকৃতির এই অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসছেন উত্তরের এই জনপদে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য।

পর্যটকদের রাতযাপনের জন্য রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্সসহ বেসরকারিভাবে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্ট। ভোরের সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক আগের রাতেই তেঁতুলিয়ায় অবস্থান করছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন বলেন, কয়েক দিনের বিরতির পর আবারও তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের উন্নয়ন এবং নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।