রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে ৯ নভেম্বর

প্রকাশিত - ০৭ নভেম্বর, ২০২৬   ০৪:৫১ পিএম
webnews24
২৪ঘণ্টা টিভি

২৪ঘন্টা অনলাইন: সাংবাদিকদের অংশগ্রহণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ল্যাব এইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে বিভিন্ন গণমাধ্যমের ৪৮টি দল।

শনিবার (৭ নভেম্বর) ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। তিনি জানান, ল্যাব এইড ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের মিডিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দলের মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। প্রতিযোগিতার বাইলজ ও খেলার ফিক্সচার অংশগ্রহণকারী দলগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

ওমর ফারুক রুবেল জানান, প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে। দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থাও থাকবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ক্যান্সার হসপিটালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ) মাসুদ আহমেদ এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স) রবিউল ইসলাম মিলটন।

ডিআরইউর পাশে থাকার জন্য ল্যাব এইড ও ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।