রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাফ চ্যাম্পিয়নশিপে জিতে শুরু করল ভারতীয় দল। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। জোড়া গোল মোহনবাগানের স্ট্রাইকার সুহেল ভাটের। একটি গোল করেন মাঙ্গলেংথাং কিপগেন। সংযুক্তি সময়ে পাকিস্তান দু’টি গোল করলেও সমতা ফেরাতে পারেনি।

সাফে পাকিস্তানকে হারাল ভারত

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ০৮:২৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সাফ চ্যাম্পিয়নশিপে জিতে শুরু করল ভারতীয় দল। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। জোড়া গোল মোহনবাগানের স্ট্রাইকার সুহেল ভাটের। একটি গোল করেন মাঙ্গলেংথাং কিপগেন। সংযুক্তি সময়ে পাকিস্তান দু’টি গোল করলেও সমতা ফেরাতে পারেনি।

ম্যাচে বেশ সাবধানী হয়ে শুরু করে ভারত। পিছন থেকে আক্রমণ শুরু করে চেষ্টা করছিল মাঝমাঠ নিয়ন্ত্রণ করার। অভিষেক সূর্যবংশী পিছন থেকে খেলছিলেন। কিপগেনের থেকে পাস পেয়ে সুহেল ১২ মিনিটে গোল করেছিলেন। যদিও তা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি। এক মিনিট পরে বাঁ দিকে থ্রোইন থেকে বল পেয়েছিলেন মহম্মদ সুহেল। তিনি নিখুঁত পাস দেন পেনাল্টি বক্সে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি সুহেল।

১৯ মিনিটে দ্বিতীয় গোল করে ভারত। এ বার গোল করান সূর্যবংশী। পাকিস্তান রক্ষণ করতে নেমে গিয়েছিল নীচে। সূর্যবংশী বল ধরে ডিফেন্সচেরা পাস বাড়ান। সুহেল বল ধরে নিখুঁত ফিনিশে গোল করে। ৩১ মিনিটে তৃতীয় গোল করে ভারত। নৌফাল পিএন বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন। পিছন থেকে বাড়ানো পাস ধরে গোল করেন কিপগেন।

পাকিস্তানের কাছে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল। সূর্যবংশী বক্সে ফেলে দিয়েছিলেন হায়ান খাট্টাককে। কিন্তু পেনাল্টি থেকে শায়ক দোস্তের শট বারের উপর দিয়ে উড়ে যায়। ৪৫ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল সুহেলের কাছে। কিন্তু বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পরেও ঝাঁঝ বজায় রেখেছিল ভারত। অল্পের জন্য সুযোগ নষ্ট করেন আদিসন সিংহ। কিপগেন এবং ফারুখ চৌধরির শটও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ বেলায় দু’টি গোল করে পাকিস্তান। ৯১তম মিনিটে নাজিবুল্লাহ গোল করেন। তিন মিনিট পর আলমগির গাজি অ্যাক্রোব্যাটিক শটে দ্বিতীয় গোল করেন। ১১ নভেম্বর মলদ্বীপের বিরুদ্ধে গ্রুপ বি-তে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। প্রথম দুই দল সেমিফাইনালে যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।