রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করা ‘জেলার ২’ সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রজনীকান্ত। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার সম্মানী ১১০ কোটি রুপি। লাভের অংশসহ মোট আয় প্রায় ১৮০ কোটি রুপি হতে পারে। মোহনলাল পেয়েছেন ৩০ কোটি, হৃতিক রোশন ২৫ কোটি এবং অনিরুদ্ধ রবিচন্দর ২০ কোটি রুপি বলে জানা গেছে।

৮০০ কোটির সিনেমায় রজনীকান্তের আয় ১৮০ কোটি

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ০১:০৮ এএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : বক্স অফিসে সাফল্যের পাশাপাশি তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনায় রয়েছে দক্ষিণী সিনেমা ‘জেলার ২’। বিশ্বজুড়ে ৮০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন সুপারস্টার রজনীকান্ত। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুধু সম্মানী হিসেবেই তার পাওয়ার কথা ১১০ কোটি রুপি। এর সঙ্গে যুক্ত হয়েছে সিনেমার লাভের অংশ। সব মিলিয়ে তার আয় প্রায় ১৮০ কোটি রুপি হতে পারে বলে জানা গেছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর দ্বিতীয় কিস্তি। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তামিল সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি তারকাদের পারিশ্রমিকের অঙ্কও কৌতূহল তৈরি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেলার ২’-তে অভিনয়ের জন্য রজনীকান্তকে ১১০ কোটি রুপি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি সিনেমার মুনাফার একটি অংশও পাবেন তিনি। সেই হিসাব অনুযায়ী, তার মোট আয় প্রায় ১৮০ কোটি রুপিতে পৌঁছাতে পারে।

সিনেমায় আবারও ম্যাথিউ গ্যাংস্টার চরিত্রে দেখা গেছে মালয়ালম সুপারস্টার মোহনলালকে। এই চরিত্রে অভিনয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অতিথি চরিত্রে বলিউড তারকা হৃতিক রোশনের উপস্থিতিও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। স্বল্প সময়ের অভিনয়ের জন্য তিনি প্রায় ২৫ কোটি রুপি নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে বিজয় সেতুপতির পারিশ্রমিক ১৫ কোটি রুপির বেশি বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বিদ্যা বালান পেয়েছেন প্রায় ৬ কোটি রুপি।

এ ছাড়া এস জে সুরিয়ার পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সুরাজ ভেঞ্জামুডুর সম্মানী প্রায় ১ কোটি রুপি।

শুধু অভিনয়শিল্পীরাই নন, সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকা অনিরুদ্ধ রবিচন্দরও পেয়েছেন বড় অঙ্কের পারিশ্রমিক। বিভিন্ন সূত্রের দাবি, সংগীত পরিচালনার জন্য তার সম্মানী প্রায় ২০ কোটি রুপি।

সব মিলিয়ে ‘জেলার ২’-এর তারকাবহুল আয়োজন এবং বক্স অফিস সাফল্যের পাশাপাশি পারিশ্রমিকের এই হিসাব সিনেমাটিকে নতুন করে আলোচনায় এনেছে।

তবে রজনীকান্তসহ অন্য শিল্পীদের পারিশ্রমিকের এসব অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে তথ্যগুলো প্রকাশিত হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।