রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ১২:০২ এএম
webnews24
২৪ঘণ্টা টিভি

২৪ঘন্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার সিনেট ও প্রতিনিধি পরিষদ— উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। দেশজুড়ে এ অভাবনীয় জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের ব্যাপক অনাস্থার প্রতিফলন ঘটেছে। এতে তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে বিরোধী দলটি আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে এবং বিচারকসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে তার মনোনীত ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে পারবে।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক আরোপ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে। আগে থেকেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও তীব্র হয়েছে।অতীতে নির্বাচনের ফল নিয়ে বারবার প্রশ্ন তুললেও এবার পরাজয়ের পর সমঝোতার সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি দ্য নিউইয়র্ক টাইমস’কে বলেছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’।

৮০ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমার মনে হয়, ডেমোক্র্যাটরা ভালো করেছে। সত্যিই তাই। তারা কঠোর লড়াই করেছে।’ রাজনৈতিক প্রতিপক্ষের প্রশংসা সচরাচর করেন না তিনি। তবে নিজ দলের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে চাননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।’

ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেন তিনি। তবে সামরিক অভিযান পরিচালনার পক্ষে নিজের অবস্থানও বজায় রাখেন। একই সঙ্গে অভিযান ইস্যুতে দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথা বলেন তিনি। তার প্রেসিডেন্টের মেয়াদে এ বিষয়টি দীর্ঘদিন ধরে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ইস্যুগুলোর একটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।