এ দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ফরেনসিক দল নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চালিয়ে যাওয়ায় স্বজনদের দীর্ঘ ও বেদনাদায়ক অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় শনাক্ত করতে হয়েছে। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২৪ঘন্টা অনলাইন: স্পেনে গত সপ্তাহে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ আরও তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবারের এ দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ফরেনসিক দল নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চালিয়ে যাওয়ায় স্বজনদের দীর্ঘ ও বেদনাদায়ক অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় শনাক্ত করতে হয়েছে। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিহত ব্যক্তিদের শনাক্তকরণের দায়িত্বে গঠিত পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা সোমবার রাতে এক বিবৃতিতে সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করে। তাদের মধ্যে দুজন অস্ট্রেলীয় এবং একজন জাপানি নাগরিক। নিহতদের মধ্যে ৫৪ জন স্পেনের নাগরিক এবং ১৫ জন বিদেশি। বিদেশিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের চারজন, অস্ট্রেলিয়ার দুজন, জাপানের দুজন এবং আর্জেন্টিনা, কানাডা, ফ্রান্স, মেক্সিকো, পর্তুগাল, তিউনিসিয়া ও চেক প্রজাতন্ত্রের একজন করে নাগরিক।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।