রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলার

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:৩৫ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীপদ গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম ভাষণেই নিজের নীতি স্পষ্ট করেছেন তিনি। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন। সব আমেরিকানের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হ্যারিস বলেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার মতো একজন প্রেসিডেন্ট হতে চান তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির ৪ দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার রাতে হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেন। এরপর সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে তিনি বলেন, জনগণের পক্ষ থেকে, সব আমেরিকানের পক্ষ থেকে; দল, জাতি, লিঙ্গ, ভাষা নির্বিশেষে আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। তিনি আরও বলেন, আমি জানি বহু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ এখানে আছে। তারা এ সম্মেলনে চোখ রেখেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
কমলা হ্যারিস বলেন, আমি সেই প্রেসিডেন্ট হতে চাই- যিনি সবাইকে একতাবদ্ধ করবেন, তাদের উচ্চাশা পূরণ করবেন, যিনি নেতৃত্ব দেবেন, সবার কথা শুনবেন, বাস্তববাদী হবেন, কার্যকরী হবেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতের তিক্ততা ভুলে, হতাশা মুছে এগুনোর সুযোগ এসেছে। কোনও দল বা একক গোষ্ঠী হিসাবে নয়, আমেরিকার মানুষ হিসাবে এগোনোর সুযোগ এসেছে। আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। গাজায় যুদ্ধের প্রসঙ্গে হ্যারিস বলেন, সেখানে যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। বন্দি মুক্তি দেয়াটাও জরুরি।
কমলা বলেন, আমি সবসময়ই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে। কিন্তু গাজায় গড়ত ১০ মাস ধরে যা হয়েছে তা বিপর্যয়কর। বহু নিরীহ মানুষ মরেছে। ক্ষুধার্থ, সাহায্যের জন্য মরিয়া মানুষকে বার বার এখান থেকে ওখানে পালিয়ে বেড়াতে হয়েছে। গাজার মানুষদের এই দুর্ভোগ হৃদয়বিদারক। তিনি বলেন, প্রসিডেন্ট বাইডেন এবং আমি এই যুদ্ধ বন্ধের চেষ্টা করছি, যাতে ইসরায়েল সুরক্ষিত থাকে এবং বন্দিরা মুক্তি পায়, গাজায় মানুষের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনিরা যাতে মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা ও আত্মনিয়নিত্রণের অধিকার নিয়ে বাঁচতে পারে।
ভাষণে হ্যারিস নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিপক্ষ, রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প সম্পর্কেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আইন ভঙ্গ করার ট্রাম্পের প্রবণতা এই ইঙ্গিতই দেয় যে, আবার নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে তিনি বেপরোয়া হতে পারেন। স্বৈরশাসকদের কাছে ট্রাম্পের মাথানত করারও অভিযোগ করেছেন হ্যারিস। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে তিনি বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যে চলে আসা সংগ্রামে তার অবস্থান কোথায় তা যেমন তিনি জানেন তেমনি যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়, তা-ও তিনি জানেন।
প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন গ্রহণের পর জাতীয় নিরাপত্তার বিষয়টিও হ্যারিস তার ভাষণে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট হলে পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেইনকেও সমর্থন দিয়েছেন হ্যারিস। বলেছেন, রাশির্য়া আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সমর্থন করে যেতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং মূল্যবোধ রক্ষা করতে আমি কখনও পিছপা হব না। ইরান এবং অন্যান্য প্রতিপক্ষের আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতেও দ্বিধা করব না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।