রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
কিমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানির দিন ধার্য করেছেন ২৬ নভেম্বর।এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ আরও বেশ কয়েকজন আইনজীবীর নাম এসেছে।এসময় আপিল বিভাগের এজলাস ভরে যায় আইনজীবীদের উপস্থিতিতে। সাম্প্রতিক সময় এত বড় জালিয়াতি আর উন্মোচিত হয়নি।

শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৬   ১২:৪৯ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ১৮ মামলার রায় জালিয়াতির ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন আপিল বিভাগ। ২ নভেম্বর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। কিমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানির দিন ধার্য করেছেন ২৬ নভেম্বর।এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ আরও বেশ কয়েকজন আইনজীবীর নাম এসেছে।এসময় আপিল বিভাগের এজলাস ভরে যায় আইনজীবীদের উপস্থিতিতে। সাম্প্রতিক সময় এত বড় জালিয়াতি আর উন্মোচিত হয়নি।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, গাজী কামরুল ইসলাম সজলসহ সিনিয়র আইনজীবীরা। আপিল বিভাগ সংশ্লিষ্ট কোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ১৮টি মামলার রায়ই তদন্ত করার নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবীকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। মানচিত্রদেখুন

২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি মূল আবেদনকারীর বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেননি। এমনকি মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তীতে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষে আদেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত এমন ৯টি মামলায় জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে। এদিকে, বিতর্কিত রায় দেওয়া হাইকোর্টের সাবেক বিচারপতি নাঈমা হায়দারের অন্যান্য রায়ও পর্যালোচনা করা প্রয়োজন বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।