রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণ আলোয় গ্ল্যামারাস রূপে সেমন্তী সৌমি

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ১০:০১ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ছোট পর্দার অভিনেত্রী সেমন্তী সৌমি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত উপস্থিতি রয়েছে তার। সেখানে কাজের নানা মুহূর্তের পাশাপাশি ব্যক্তিগত ফটোশুট ও ভিন্নধর্মী সাজে তোলা ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

নতুন ফটোশুটে এবার প্রাধান্য পেয়েছে বেইজ রঙের পোশাক, আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর মায়াবী পরিবেশ। কখনো আয়নার সামনে খোলা ভঙ্গিতে, কখনো টেবিলে বসে লেন্সের দিকে তাকিয়ে দুই ভিন্ন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। উষ্ণ আলোয় তোলা ছবিগুলো প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

ছবিগুলোতে সৌমিকে দেখা গেছে বেইজ রঙের হাল্টারনেকের আধুনিক ক্রপ টপ ও একই রঙের ছোট স্কার্টে। পোশাকটির সামনের অংশে রয়েছে জিপার, আর কোমরজুড়ে সাদা কাপড়ের প্রশস্ত অংশ সাজে যোগ করেছে আলাদা মাত্রা। সঙ্গে মানানসই কানের দুল, পরিপাটি সাজ এবং পেছনে বাঁধা চুলে তার পুরো অবয়নে এসেছে স্বতন্ত্র সৌন্দর্য।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে সৌমি লিখেছেন, ‘আমার নিজের ছোট্ট এক মায়াময়, মিষ্টি জগতে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন সৌমি। আয়নায় প্রতিফলিত হয়েছে তার আরেকটি অবয়ব।

অন্য ছবিতে কাঠের টেবিলের ওপর বসে পা দুটি সামনের দিকে ছড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। পেছনে কাঠের পর্দা, পাশে জ্বলে থাকা আলো আর ঘরের শান্ত পরিবেশ ছবিগুলোতে তৈরি করেছে উষ্ণ আবহ। আলো-ছায়ার এমন বিন্যাসের সঙ্গে তার পোশাক ও অভিব্যক্তিও বেশ মানিয়ে গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।