রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন বেলিংহাম

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ০৯:৩৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ঐতিহাসিক এক মাইলফলকে পৌঁছে গেলেন জুড বেলিংহাম। রোববার (১ নভেম্বর) রেসিং সান্তান্দারকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের দিনে প্রথম ইংরেজ ফুটবলার হিসেবে রিয়ালের জার্সিতে ৫০তম গোলের অবিস্মরণীয় নজির গড়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাতে থাকে হোসে মরিনহোর দল। প্রথমার্ধেই স্প্যানিশ জায়ান্টরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নেয়। কিলিয়ান এমবাপ্পের নিখুঁত পেনাল্টি শটে এগিয়ে যাওয়ার পর টানা সাত ম্যাচের গোলখরা কাটান বেলিংহাম। অল হোয়াইটদের হয়ে নিজের ১৫৪তম ম্যাচে ৫০তম গোলের দেখা পান ২৩ বছর বয়সী এই তরুণ। বেলিংহাম ক্লাবটির ইতিহাসে ৫০তম গোল করা ৫০তম খেলোয়াড় হওয়ার বিরল গৌরব অর্জন করল রেকর্ড গড়ার দিনে রিয়ালের ডাগআউটে স্বস্তি ফিরিয়েছেন আরেক উদীয়মান তারকা ইয়ান দিওমান্দে।

বিরতির ঠিক আগে ৩৬ মিনিটে ডি-বক্সের দূর থেকে জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন এই আইভোরিয়ান উইঙ্গার। এ মৌসুমে নিজের পারফরম্যান্সে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছেন দিওমান্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে করেছেন চার গোল ও তিন অ্যাসিস্ট। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কিশোর ফুটবলারদের মধ্যে গোল অবদানের বিচারে বার্সেলোনার লামিনে ইয়ামালের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর একাদশে ফিরে রিয়ালের রক্ষণভাগ ও আক্রমণে ভারসাম্য যোগ করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে থাকা এই ইংলিশ ডিফেন্ডার চোট কাটিয়ে মূল একাদশে ফেরায় মরিনহোর দলের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে।

এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার রুদ্ধশ্বাস লড়াই আরও জমে উঠেছে। শীর্ষ স্থানে থাকা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে ব্যবধান মাত্র ৩ পয়েন্টের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নামার আগে এই জয়ে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিল লস ব্লাঙ্কোরা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এথেন্স ও শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে মরিনহোর দল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।