রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতাদের বুদ্ধি কম, অভিনেত্রীরা  রাজনীতি বোঝেন না : তাপসী

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:২১ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : নিজের মতামত বরাবরই স্পষ্ট রাখতে পছন্দ করেন অভিনেত্রঅ তাপসী পন্নু। তবে বলিউডের তারকারা রাজনীতি নিয়ে সচরাচর মন্তব্য করতে চান না। তাদেরও নিজস্ব মতামত রয়েছে। কিন্তু রাজনীতির বিষয়ে তারা চুপ থাকতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। তাপসী বলেন, আমাদের প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে। তবে সব সময় কোনও নির্দিষ্ট ধরনের রাজনীতির সঙ্গেই আমাদের মতের মিল থাকতে হবে, এমন নয়। রাজনৈতিক বিষয়ে কথা বললেও সমালোচনায় পড়তে হয়, আবার চুপ থাকলেও কটাক্ষের মুখোমুখি হতে হয়। অভিনেতারা চুপ থাকতে চান, কারণ তারা ভাবেন কিছু বললেই সমস্যায় পড়তে পারেন। তাপসী মনে করেন, বিনোদন দুনিয়ার মানুষদের নিয়ে এক ধরনের চিরাচরিত ধারণা কাজ করে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে, অভিনেত্রীরা রাজনৈতিক বা সামাজিক বিষয়ে কথা বলতে পারবেন না বলে মনে করেন অনেকে। 
এ অভিনেত্রী বলেন, অভিনেতাদের নাকি বুদ্ধি কম থাকে। বিশেষ করে অভিনেত্রীরা কিছুই জানেন না। মানুষ এমনই মনে করেন। তাই কেউ মতামত দিলে তারা ভাবেন, এত বড় সাহস! আপনাদের আবার মতামত কিসের! এই সমস্ত কারণেই রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও অভিনেতারা তা নিয়ে কথা বলেন না। তাপসী তার বক্তব্যের শেষে বলেন, এর দুটো দিকই আছে বলে আমার মনে হয়। মতামত থাকলেও সমস্যা। মতামত না থাকলেও সমস্যা। উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী অভিনীত দু’টি ছবিÍ ‘ফির আয়ি হসিন দিলরুবা’ ও ‘খেল খেল মে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।