রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে থাকার আহ্বান শিশুশিল্পী লুবাবার 

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:১৯ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে  এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল শিশুশিল্পী সিমরিন লুবাবা। 
এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে হাউন আংকেল উচ্চারণ করেন। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন। তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন শিশুশিল্পী লুবাবা। বন্যায় অসহায় মানুষদের সাহায্যের আহ্বান জানিয়ে পোস্টে লুবাবা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’
এ শিশুশিল্পীর ভাষ্য, আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায়।
পোস্টের শেষে লুবাবা লিখেছেন, আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।
লুবাবার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মাহমুদ নামে একজন সে পোস্টের কমেন্ট বক্সে বলেন, মানুষ চেনা যায় দু:সময়ে, তুমি এতো ছোট্ট একটা মেয়ে হয়েও যেভাবে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াও গর্ব হয় তোমাকে নিয়ে। এগিয়ে যাও মামুনি, আল্লাহ তোমার সহায় হোন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।