কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়
২৪ঘণ্টা অনলাইন : নওগাঁর বদলগাছীতে ১৯শ কেজি ভিডব্লুউবি এর চাউল আটক করেছে উপজেলা প্রসাশন। গত ২৭ অক্টোবর বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলা ইউপির ভান্ডারপুর বাজারে ঘটনাটি ঘটে। ভোলার পালশা গ্রামের পরেশ উদ্দিনের ছেলে ভান্ডারপুর সৈকত হোসেন এর ভাড়া গোডাউন থেকে উদ্ধার করা হয়। ২৭ অক্টোবর কোলা ইউপির ভিডব্লিউ কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। কার্ডধারিরা চাউল উত্তোলন করে বিক্রি করে।
এব্যপারে ১১জনকে আসামী ১. মোঃ রেজাউল, (৫৫) পিতা মৃত জমসের আলী ২. মোঃ সয়ন(৩২), পিতা আমির উদ্দিন ৩. মোঃ মেহদী (২৮)৷ পিতা মিঠুন সরদার ৪.ইউনুছ মোঃ রায়হান (২৫)৷ পিতা অন্তর, ৫. মোঃ ভুট্টু (৪০), পিতা সাত্তার ৬. রায়হান (৩৫), পিতা মোঃ সালাম ৭. মোঃ কালাম (২৪), পিতা মৃত আশরাফ ৮. মোঃ ইমন (২০), পিতা নুর ইসলাম ৯.মোঃ হাসান (৩৬), পিতা মৃত আশরাফুল সর্ব সাং ভোলার পালশা ১০, মোঃ সৌখিন (৪২), পিতা ফজল সাং লালুহার ১১. মোঃ শুঁকুন (৪২), পিতা ফজলুর রহসান সাং ভান্ডারপুর সর্ব থানা বদলগাছী, জেলা নওগাঁগণ উক্ত চাল ক্রয় করে তাদের ভাড়াকৃত গোডাউনে রেখে (ঘটনাস্থল)অন্য বস্তায় প্যাকেটিং করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার স্থান ১৯০০ কেজি চাল জব্দ করেন। জব্দকৃত চাল বর্তমানে কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন এর হেফাজতে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন জব্দ করা হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এখানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।