রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজের সূচি প্রকাশ করল ইংল্যান্ড

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:১৪ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস  : পরবর্তী মৌসুমের জন্য ঘরের মাঠে হতে যাওয়া বিভিন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গ্রীষ্ম মৌসুমের মাঝামাঝি সময়ে ভারতের ছেলে ও মেয়েদের সঙ্গে খেলবে ইংল্যান্ডের পুরুষ ও নারী দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আগামী মৌসুমে খেলতে নামবেন বেন স্টোকসরা। ২০২৫ সালের ২২-২৫ মে নটিংহ্যামে অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এরপর ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।
হেডিংলিতে ২০ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ২-৬ জুলাই বার্মিংহামে হবে তৃতীয় টেস্ট। লর্ডসে ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট খেলবেন বিরাট কোহলি-স্টোকসরা। সিরিজের বাকি দুই টেস্ট হবে ম্যানচেস্টার এবং দ্য ওভালে। ২৩ জুলাই থেকে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে ৪ আগষ্ট হবে পঞ্চম ও শেষ টেস্ট। একই সময়ে ইংল্যান্ড সফর করবেন স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌররা। যেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ২৮ জুন শুরু হওয়া সফরটি শেষ হবে ২২ জুলাই। এদিকে ভারত ছাড়াও ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে ইংলিশরা।
প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা। ২ সেপ্টেম্বর লিডসে হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে লর্ডস ও সাউদাম্পটনে, ৪ ও ৭ সেপ্টেম্বর। এরপর ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটি হবে কার্ডিফ, ম্যানচেস্টার এবং নটিংহ্যামে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।