রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি লিগে রোনালদোর ৫০

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:১৩ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : ঠিক আগের দিনই ইউটিউব চ্যানেল খুলে দ্রুততম ১০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছিলেন। এবার মাঠে নেমে গোলের একটি মাইলফলকও ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী আল নাসর তারকা রোনালদো সৌদি প্রো লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এ নিয়ে চতুর্থ লিগে ন্যূনতম ৫০ গোল করলেন রোনালদো। এর আগে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা এবং ইতালির সিরি আ’তেও একই কীর্তি গড়েছিলেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো সৌদি লিগের ৫০তম গোলটি করেছেন গতকাল রাতে আল রাদের বিপক্ষে। কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের ৩৪তম মিনিটে গোলটি করেন চমৎকার এক হেডে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও একবার বল জালে জড়ান রোনালদো। তবে ৮৫ মিনিটের সেই গোল ভিএআর অফসাইড হিসেবে বাতিল করে দেয়। শেষ পর্যন্ত ১–১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে। এটি ছিল নতুন মৌসুমে দুই দলের প্রথম ম্যাচ।
২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরে খেলছেন রোনালদো। গত দেড় বছর পূর্ণাঙ্গ মৌসুম ছিল ২০২৩–২৪, যেখানে লিগ রেকর্ড ৩৫ গোল করেছিলেন তিনি। ৬৮ বছরের পুরোনো ক্লাব আল নাসরে অবশ্য রোনালদোর আগেও ৫০ গোলের মাইলফলক ছোঁয়া ফুটবলার আছেন। এই কীর্তিটা আছে মোহাম্মদ আল সাহলাবি (৭৭), আবদুল রাজ্জাক হামাদাল্লাহ (৫৬) এবং রোনালদোর ব্রাজিলিয়ান সতীর্থ অ্যান্ডারসন তালিস্কার (৫০)। সৌদে লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শেও রোনালদো প্রথম নন। তিনি সময় নিয়েছেন ৪৮ ম্যাচ। বর্তমানে আল শাবাবের হয়ে খেলা সাবেক আল নাসর স্ট্রাইকার হামাদাল্লাহ ৫০ ছুঁয়েছিলেন ৪২ ম্যাচেই। আর আল আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমাহ এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন ৪৫তম ম্যাচে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।