রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
২৪ঘণ্টা অনলাইন : স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। মর্মান্তিক এ দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৬   ১২:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। মর্মান্তিক এ দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

২৮ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ থেকে সেভিলগামী রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা রেনফে ও বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। বুধবার সকালে উরদার কাছে দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় রেনফের ট্রেন। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, পুরো স্পেন আজ শোকাহত। একই বছরে দুটি বড় ট্রেন দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি রেলব্যবস্থার নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন। তদন্তে অবহেলা বা নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, প্রায় ৬৩ কিলোমিটার দীর্ঘ একটি অংশে সংকেত নিয়ন্ত্রণকারী কম্পিউটারে ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণকক্ষ থেকে ম্যানুয়ালি ট্রেন চলাচল পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ত্রুটি যাচাইয়ের যথেষ্ট সময় থাকলেও তা সংশোধন করা হয়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত প্রয়োজন।

কাস্তিয়া-লা মানচা আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ১০৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজ চলতে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আঞ্চলিক নেতা এমিলিয়ানো গার্সিয়া-পেজে।

এদিকে দুর্ঘটনার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোপা দেল রের নির্ধারিত ২৪টি ম্যাচ স্থগিত করেছে। নিহতদের মধ্যে ৩১ বছর বয়সী সিভিল গার্ড সদস্য হোসে ম্যানুয়েল চাকনও রয়েছেন।

দুর্ঘটনার কারণ ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনেজ ফেইজো। তিনি বলেন, দেশের অবকাঠামোর সঙ্গে কী ঘটছে, তা জানার অধিকার স্পেনের জনগণের রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।