রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
চক্রের মূল হোতা চিহ্নিত এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে

চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা পার্বত্য অঞ্চলের ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১। ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান এসআরবি-১ এর অধিনায়ক নেয়ামুল হালিম খান।

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের নারীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের চীনে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। এই চক্রের মূল হোতা চিহ্নিত এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থেকে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৪৩০ লিটার বিদেশি মদ এবং ১৫৫ লিটার বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সংস্থাটি।

এসআরবি-১ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান শেষে উদ্ধার হওয়া ১২ নারীকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি-১। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।‎এসআরবি-১ আরও জানিয়েছে, মানব পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।