রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শারীরিক সমস্যায় বড় মঞ্চ থেকে দূরে আনুশেহ

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ০৯:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নেশার কারণে গান ছেড়ে দিয়েছেন—এমন গুঞ্জন নাকচ করেছেন গায়িকা আনুশেহ আনাদিল। শ্রবণশক্তির সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে বড় মঞ্চের অনুষ্ঠান এড়িয়ে চলছেন তিনি। তবে গান গাওয়া বন্ধ করেননি এই শিল্পী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থান তুলে ধরেন আনুশেহ। তিনি জানান, গান গাওয়ার সক্ষমতা এখনো রয়েছে তাঁর। সম্প্রতি কয়েকজন নারীর জন্য গানও গেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আনুশেহ বলেন, দূর থেকে তাঁকে বিচার না করে বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত। নেশার কারণে গান ছেড়ে দিয়েছেন কিংবা গান গাইতে পারেন না—এমন ধারণা সঠিক নয় বলেও স্পষ্ট করেন তিনি।

বড় কনসার্টে আগ্রহ নেই : আনুশেহ জানান, বর্তমানে বড় কনসার্ট কিংবা বাণিজ্যিকভাবে গান করার প্রতি তাঁর আগ্রহ কমে গেছে। নিজের জীবনকে সহজ ও স্বস্তিদায়ক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সংগীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।

শ্রবণশক্তির সমস্যায় ভুগছেন : এর আগে চলতি বছরের জুলাইয়ে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন এই গায়িকা। দীর্ঘদিন ধরে শ্রবণশক্তি কমে আসা এবং কানে সারাক্ষণ শব্দ শোনার সমস্যায় ভুগছেন তিনি। উচ্চ শব্দে কানে ব্যথাও হয় তাঁর।

চিকিৎসকের পরামর্শে শ্রবণযন্ত্র ব্যবহার শুরু করলেও পরে অস্বস্তি বেড়ে যাওয়ায় তা ব্যবহার বন্ধ করেন আনুশেহ। বর্তমানে উচ্চ শব্দ ও কোলাহল এড়িয়ে শান্ত পরিবেশে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

বাংলা গানের জগতে নিজস্ব গায়কির জন্য পরিচিত আনুশেহ আনাদিল। ‘সহজ মানুষ’, ‘তোমার ঘরে বসত করে’, ‘মজার মানুষ’ ও ‘কালা রে কইয়ো’র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বড় মঞ্চে উপস্থিতি কমলেও সংগীত থেকে পুরোপুরি সরে যাননি এই শিল্পী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।