রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
এআইটিএর এসওএম নির্বাচনে প্রার্থী হলেন টেনিস তারকা সানিয়া মির্জা

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৬   ০৩:২৫ পিএম
webnews24

টেনিস কোর্টে যার রয়েছে একাধিক কীর্তি, সেই ভারতীয় টেনিসের কিংবদন্তি তারকা সানিয়া মির্জা এবার পা রাখতে চলেছেন ক্রীড়া প্রশাসনে। সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)-র অসাধারণ ক্রীড়াব্যক্তিত্ব (এসওএম) নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। আগামী ৭ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অতীতে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলে দারুণ সাফল্য পেয়েছিলেন সানিয়া মির্জা। সেই মহেশ ভূপতির সঙ্গেই এবার ক্রীড়া প্রশাসনে দেখা যেতে পারে তাকে। তবে এই নির্বাচনে লড়ছেন না ভারতীয় টেনিসের আরেক কিংবদন্তি লিয়েন্ডার পেজ। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন তাকে সমর্থন করার কথা জানালেও তিনি মনোনয়ন জমা দেননি। পেজের না থাকার পেছনে জাতীয় ক্রীড়া সংশোধনী বিলের বিভিন্ন নিয়ম ও শর্তের বিষয় রয়েছে।

এআইটিএ-র এই এসওএম নির্বাচনে সানিয়া ও মহেশ ছাড়াও আরও ছয়জন খেলোয়াড় মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অঙ্কিতা ভামব্রি, আশুতোষ সিংহ, গৌরব নাটেকার, জানকী কৃষ্ণমূর্তি, শালিনি ঠাকুর চাওলা ও বিশাল উপ্পল। এআইটিএ-র সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, এসওএম প্রতিনিধি হিসেবে চারজন জেনারেল বডিতে থাকতে পারেন, যেখানে সমসংখ্যক পুরুষ ও মহিলা প্রতিনিধি থাকেন। এ ছাড়া ১৫ সদস্যের কার্যকরী কমিটিতেও এসওএম থেকে একজন করে পুরুষ ও মহিলা প্রতিনিধি রাখার নিয়ম রয়েছে। ৭ নভেম্বরের এই নির্বাচনের মাধ্যমে সানিয়া মির্জার প্রশাসনিক যাত্রার সূচনা হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।