রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ হাইওয়ে পুলিশের

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ০৪:০১ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘণ্টা অনলাইন : ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ। এ পরিস্থিতিতে চরম ভোগান্তি এড়াতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এই মেরামতকাজ চলবে। নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ সংস্কারকাজ পরিচালনা করবে।

ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত এই সেতুটির মেরামতকাজ চলাকালে সংশ্লিষ্ট রুট ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অনাকাঙ্ক্ষিত সাময়িক ভোগান্তি এড়াতে বিষয়টি দ্রুততার সঙ্গে জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানান এই কর্মকর্তা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।