রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৬   ১২:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও জার্মানির উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে আজ রোববার ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২৪ অক্টোবর সন্ধ্যায় ঢাকার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ড. বারবেল কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে জার্মানি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে চায়। এ সফরে প্রচলিত উন্নয়ন সহায়তার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় জার্মান দূতাবাস আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদ্‌যাপনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণের স্মরণে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ পালন করা হয়। এ সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে জার্মানির সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারকে তুলে ধরছে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।