রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধার জন্য গান নতুন করে গেয়েছিলেন শ্রেয়া

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৬   ০২:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আশিকি ২’-এর গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। ছবিটির অন্যতম গান ‘সুন রাহা হ্যায় না তু’। শ্রদ্ধা কাপুরের পর্দার চরিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তবে চরিত্রটির গানের দক্ষতার সঙ্গে মানিয়ে নিতে গানটি দ্বিতীয়বার রেকর্ড করতে হয়েছিল তাঁকে।

সম্প্রতি বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা জানান শ্রেয়া। তিনি বলেন, প্রথমবার নিজের গায়কির ধরন অনুযায়ী গানটি গেয়েছিলেন। পরে ছবির পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাঁকে ফোন করে গানটি আরও সহজভাবে গাওয়ার অনুরোধ জানান।

তাঁরা জানান, ছবিতে শ্রদ্ধা কাপুরের চরিত্রটি তখনো গান শেখেনি। সে একেবারেই নতুন। তাই চরিত্রটির শুরুর দিকের গায়কির সঙ্গে মানানসই করে গানটি গাওয়া প্রয়োজন ছিল।

পরিচালক ও প্রযোজকের অনুরোধে রাজি হয়ে শ্রেয়া গানটি আবার রেকর্ড করেন। ছবির গল্প ও চরিত্র সম্পর্কে জানার পর তিনি বুঝতে পারেন, কেন গানের পরিবেশনায় পরিবর্তন আনা জরুরি।

সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি প্রথমে একটি ক্লাব বা বারে গান গাইতে গিয়ে আদিত্য রায় কাপুরের অভিনীত চরিত্রের নজরে আসে। এরপর ধীরে ধীরে গায়িকা হিসেবে নিজেকে গড়ে তোলে সে। তাই চরিত্রটির প্রাথমিক পর্যায়ের সঙ্গে মিল রেখে কণ্ঠে সরলতা আনতে হয়েছিল শ্রেয়াকে।

গায়িকা জানান, কনসার্টে গানটি পরিবেশনের সময় তিনি নিজের পরিণত ও পরিশীলিত গায়কির ধরন ব্যবহার করেন। কিন্তু সিনেমার চরিত্রটি যেহেতু তখনো গান শেখার পর্যায়ে, তাই সেখানে গায়কির ভিন্নতা প্রয়োজন ছিল।

শ্রেয়ার মতে, সিনেমার গান গাওয়ার সময় চরিত্রের বয়স, অভিজ্ঞতা ও গানের দক্ষতা সম্পর্কে ধারণা রাখা গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়েই গানের পরিবেশনা ঠিক করা উচিত।

হ্যাশট্যাগ:

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।