রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার ৩

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৬   ০১:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তকারীদের সন্দেহ, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে।

১৯ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্কফোর্স ও কোটা সিটি পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, অভিযুক্তরা প্রথমে গুজরাটের সুরাটের দিকে পালিয়ে যান। পরে পুনে-জয়পুর এক্সপ্রেসে করে যাওয়ার সময় কোটা স্টেশনে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী এক কিশোর, ১৮ বছর বয়সী রেহান এবং বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন রয়েছেন। রোশন মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় বসবাস করতেন এবং র‍্যাপিডো চালক হিসেবে কাজ করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, তাদের মধ্যে দুজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন এবং অন্যজন পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। তবে হামলায় তাদের ভূমিকা ও বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তকারীদের সন্দেহ, হামলার আগে টাইগার শ্রফের চলাফেরার ওপর নজর রেখেছিলেন অভিযুক্তরা। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে গাড়িতে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ আরও একজন আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে দায় স্বীকারের একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তবে পোস্টটির সত্যতা পুলিশ এখনো নিশ্চিত করেনি।

এদিকে, ঘটনার পর টাইগার শ্রফের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি অভিনেতার পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন এবং মুম্বাইয়ে অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।