রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৬   ০২:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে নতুন কর্মসংস্থান চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এ চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর, যা পরবর্তী সময়ে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়বে।

১৭ অক্টোবর বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ন্যাশনাল পুলিশ অ্যাজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের প্রচেষ্টার পর দুই দেশের মধ্যে কর্মসংস্থান দক্ষতা উন্নয়নবিষয়ক এই সমঝোতা স্মারক (ইএসডিপি-এমওসি) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় কর্মসংস্থান সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে জাপানে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার করা হবে। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতনে কাজ এবং দীর্ঘমেয়াদে জাপানে বসবাসের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা, বৈষম্যের শিকার করা কিংবা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতা থাকবে না বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।