রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা কাপুর এখন মোদির চেয়েও জনপ্রিয়

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৪   ০৯:১৫ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে জনপ্রিয়। তবে সেটা ইনস্টাগ্রামে। এই সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদিকে অনুসরণকারীর সংখ্যা ৯১ দশমিক ৩ মিলিয়ন। অন্যদিতে শ্রদ্ধার অনুসরণ করছেন ৯১ দশমিক ৫ মিলিয়ন লোক। অনুসরণের এই সারিতে অবশ্য এগিয়ে আছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ২৭১ মিলিয়ন অ্যাকাউন্টধারী। দ্বিতীয়স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার অনুসারী ৯১ দশমিক ৮ মিলিয়ন। তারপর শ্রদ্ধা ও মোদি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী-২’। এরপরই অনুসারীর এ নতুন মাইল ফলক ছুঁয়েছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ইতিমধ্যে রেকর্ড গড়েছে ‘স্ত্রী-২’। এরই মধ্যে সিনেমাটির আয় ছাড়িয়েছে ২৫০ কোটি রুপি। ‘স্ত্রী-২’ এর আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধাকে। ‘স্ত্রী’র সিক্যুয়েলে দারুণ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। হরর কমেডি ঘরানার হলেও সিনেমাটি দর্শকদের দিয়েছে সাম্যের বার্তা। প্রথম ছবিতে দর্শকদের ভয় দিয়েছিলেন স্ত্রী। সিক্যুয়েলে একেবারে উল্টো। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধা ছাড়া আছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।